ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৯.৪৫ শতাংশ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ২:৫৮
দেশের গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বমোট পাসের হার ৫৯.৪৫ শতাংশ।
 
গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মঙ্গলবার (২৩ আগস্ট) ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছেন। এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬.৭৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ৮.৭৫।
প্রথম স্থান অধিকার করেছেন ইশিকা জান্নাত। তার রোল ৫২৮৯৩৪ ও কেন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তার কলেজ ছিল কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ।
 
তিনি আরো জানান, ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন ৪২ হাজার ১ শত ১০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৭৩ জন, যা মোট আবেদনকারীর ৯২.৬৩ শতাংশ। এছাড়াও অনুপস্থিত ছিল ৩ হাজার ১ শত ৭ জন, অর্থাৎ ৭.৩৭ শতাংশ।
 
তিনি বলেন, ভর্তি পরীক্ষায় পাস করেছে ২২ হাজার ২২৮ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৫৯.৪৫ শতাংশ। এছাড়াও অকৃতকার্য হয়েছে ১৫ হাজার ৮৩৯ জন। অর্থাৎ পরীক্ষার্থীদের ৪০.৫৪ শতাংশ। অকৃতকার্য সকলেই ৩০-এর কম নম্বর পেয়েছে। ৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছ, যা মোট পরীক্ষার্থীর ০.০১ শতাংশ৷ এদের মধ্যে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লেখায় ১ জনের খাতা বাতিল এবং সেট নম্বর ভুল লেখায় ৩ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।
 
গুচ্ছভুক্ত টেকনিক্যাল সাব-কমিটির একাধিক সূত্র জানায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০ ও এর উপরে পেয়েছেন ২৬ জন, ৭৫ ও এর উপরে পেয়েছেন ১৬৩ জন, ৭০-এর উপরে পেয়েছেন ৫৭৯ জন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ১৪৮৫ জন, ৬০ ও এর উপরে পেয়েছেন ৩১৩৯ জন, ৫৫ ও এর উপরে পেয়েছেন ৫৪৮৫জন, ৫০ ও এর উপরে পেয়েছেন ৮২৬৮ জন, ৪৫ ও ওর উপরে পেয়েছেন ১১৩৯৩ জন, ৪০ ও এর উপরে পেয়েছেন ১৪৯২৮, ৩৫ ও এর উপরে পেয়েছেন ১৮৮৯৪ জন এবং ৩০ ও এর উপরে পেয়ছেন ২৩২২৮ জন।
 
এর আগে গত ২০ আগস্ট দেশের ২২টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৫টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে