ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

আরেকজনকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ফেঁসে গেল যুবক


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ৩:১০
চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব মো. জয়নাল আবেদীন ওরফে নদবীর (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
 
র‌্যাবের দাবি, গ্রেপ্তার জয়নাল ইউপি সদস্য লোকমান হাকিমকে ফাঁসাতে তার নির্মাণাধীন বাড়িতে এই অস্ত্র রেখেছিল।রোববার (২১ আগস্ট) রাত ৯টায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও জয়নালকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
 
তিনি বলেন, আমিলাইশ ইউনিয়নের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়িতে মাদক ও অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৯টায় অভিযানে যায় র‌্যাব। অভিযানে তার নির্মাণাধীন বাড়ির নিচতলার বাথরুমের ছাদ থেকে গামছা পেঁচানো অবস্থায় ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয়, এই অস্ত্রটি ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য কৌশলে তার নির্মাণাধীন বাড়িতে রাখা হয়েছিল। পরে সংবাদদাতা জয়নালকে গ্রেপ্তার করা হয়।
 
তিনি আরো বলেন, গ্রেপ্তার জয়নাল জিজ্ঞাসাবাদে জানায়, যে কোনো কারণে ইউপি সদস্য লোকমান হাকিমের ওপর সে ক্ষুব্ধ ছিল, সে কারণে লোকমান হাকিমকে উচিত শিক্ষা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। একপর্যায়ে গত দুই দিন আগে বাড়ির ছাদ দিয়ে ঢুকে নিচতলার বাথরুমে অস্ত্রটি রেখেছিল। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন