লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেল ইউনাইটেড
গেল মৌসুমে বাজে সময় কাটানোর পর এবারে শুরুটাও ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে ক্লাবটি। অতপর সোমবার রাতে বর্তমান রানারআপ লিভারপুলকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেল ইউনাইটেড।
ওল্ড ট্রাফোডে অনুষ্ঠিত ম্যাচে খেলতে নেমে বল দখল ও আক্রমণে লিভারপুলের সঙ্গে পেরে উঠেনি স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচের ৭১ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো সফরকারীরা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট পাঁচটি। এর মধ্যে গোল হয়েছে মাত্র একটি।
অন্যদিকে নিজেদের মাঠে খেলতে নেমে পুরো ম্যাচের মাত্র ২৯ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে স্বাগতিক ইউনাইটেডের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট চারটি। গোলের দেখা পেয়েছে দুটি।
বল দখল ও আক্রমণে পিছিয়ে থাকলেও ম্যাচের প্রথম গোলটি পেয়েছে টেন হাগের শিষ্যরাই। ম্যাচের ১৬তম মিনিটে বাম প্রান্ত থেকে এলাঙ্গার পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড স্যানচো। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে সফররত লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আট মিনিটের মাথায় দারুণ এক প্রতি-আক্রমণ থেকে রাশফোর্ড নিচু শট সফরকারীদের জাল কাঁপান। ভার্জিল ভ্যান ডাইক-জো গোমেজদের রক্ষণকে তুলোধুনো করে ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড।
এদিকে ম্যাচের ৮১তম মিনিটে গোলপোস্টের খুব কাছ থেকে সালাহ গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরেছিল। কিন্তু জার্গেন ক্লপের দল সমতা ফেরাতে পারেনি। তাতে প্রথম তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে গতবারের রানার্সআপরা। আর এই ম্যাচের আগে সবার শেষে থাকা ম্যানইউ উঠে গেছে ১৪ নম্বরে।
প্রীতি / প্রীতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির