সোনালী আঁশ ঘরে তুলতে ব্যস্ত রায়গঞ্জের কৃষক
সোনালী আঁশ পাটে মিশে আছে কৃষকের সোনালী স্বপ্ন। সেই স্বপ্ন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা।
প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমে নতুন পাট ঘরে তুলতে ব্যস্ততা বেড়েছে বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীর। পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজ বেশ উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে করতে দেখা গেছে তাদের।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কৃষক আব্দুল করিম জানান, আমাদের দেশে এখনো সনাতন পদ্ধতি অনুসরণ করে পাটের আঁশ সংগ্রহ করা হয়। পাট গাছ কাটার পর তা ৮-১০ দিন পানির মধ্যে রাখা হয়। পরবর্তীতে পাটকাঠি থেকে পাটের আঁশ আলাদা করা হয়। পাটের আঁশ ভালোভাবে ধুয়ে শুকিয়ে তা বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত ডোবা ও বিলের পানিতে জাগ দেয়া পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন কৃষকরা। শুধু কৃষক নয়, এলাকায় পাটকাঠির চাহিদা থাকায় কৃষকের সাথে প্রতিবেশীরাও আঁশ ছাড়িয়ে দিয়ে পাটকাঠি সংগ্রহ করছেন। চলতি বছরে পাটের দাম ভালো থাকায় কৃষকের মুখে ফুটেছে প্রাপ্তির হাসি। পরিবেশবান্ধব ও বহুবিদ ব্যবহারের জন্য পাটের চাহিদা রয়েছে পুরো বিশ্বব্যাপী। প্রতি বছর পাট রপ্তানি করে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
রায়গঞ্জ উপজেলার স্থানীয় পাট ব্যবসায়ীরা মনে করছেন এ বছর পাটের দাম আরও বাড়বে। বিশ্ব দরবারে বাংলাদেশের পাট বহু আগে সমাদৃত হয়েছে গুণগতমানের জন্য। দেশে পাটের চাষ বৃদ্ধি পেলে সরকার আরো লাভবান হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
Link Copied