কোহলি ভারতীয় দলের বোঝা?
এক হাজার দিনের বেশি সময় ধরে সেঞ্চুরি পাচ্ছেন না কোহলি কোহলি। ইদানিং তো ফিফটিও ছুঁতে পারছেন না। উইন্ডিজ আর জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে ছিলেন। আসন্ন এশিয়া কাপ দিয়ে তার মাঠে ফেরার কথা।ক্রিকেট বিশ্বে ভারত যে টুর্নামেন্টেই খেলুক না কেন, নামকরা সব ব্যাটার এবং বৈচিত্র্যময় বোলিং লাইন আপের কারণে ফেভারিট হিসেবেই নামে। এশিয়া কাপেও পূর্ণশক্তির দল নিয়ে খেলবে ভারত। তার আগে ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে এখন বেশ কয়েকটি প্রশ্ন আছে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো, টপ অর্ডারে কারা ব্যাট হাতে নামবেন? প্রথমত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ ওভারের খেলা এখানে সেট হওয়ার জন্য খুব বেশি সময় নেয়ার সুযোগ নেই। কিন্তু ভারতের প্রথম তিন ব্যাটার রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি সেট হতে সময় নেন। যদিও রোহিত শর্মা ও বিরাট কোহলি সেট হয়ে গেলে পরে বলের সাথে রানের গ্যাপ বাড়িয়ে নেন, কিন্তু সাম্প্রতিক সময়ে দুজনই ফর্ম হারিয়ে নিজেদের খুঁজছেন।
সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে বেশ সমস্যায় ভুগছেন কোহলি। ভারতের টপ অর্ডারে ইতোমধ্যেই কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। যারা নিয়মিত পারফর্ম করছেন। কোহলিকে দলে নিলে তাদের কাউকে বাদ পড়তে হবে। এটা যৌক্তিক হবে বলে মনে করেন না ক্রিকেট বোদ্ধাদের একাংশ। তাছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১৪২ স্ট্রাইক রেটে খেলা লোকেশ রাহুলকে বসানোও ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন হবে।
এক্ষেত্রে যদি রোহিত-কোহলি-রাহুল টপ অর্ডারে খেলেন, তাহলে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিকরা নিজেদের বিধ্বংসী ব্যাটিং করার সুযোগ অনেকটাই হারাবেন। এটাই ভারতের এই দলের জন্য সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। তবে এসব প্রশ্ন কোহলি বা রোহিত এক নিমিষেই একটি দুর্দান্ত ইনিংস খেলে উড়িয়ে দিতে পারেন, যেটা তারা সাম্প্রতিক সময়ে পারছেন না। অনেকেই মনে করছেন, কোহলি-রোহিতরা হয়তো এখন ভারতীয় দলের জন্য বোঝা হয়ে উঠছেন।
প্রীতি / প্রীতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির