হাফ ভাড়ার আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
হাফ ভাড়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা আশ্বাস পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নিলে বনানী-গুলশান সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুমে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের উপস্থিতিতে বৈঠকে শিক্ষক ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর, বাসের প্রতিনিধি, শিক্ষার্থী মুজাহিদ হাসানের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৈঠকে মালিকপক্ষ হাফ ভাড়া নেওয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।
এর আগে দুপুর ১২টার দিকে বনানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবি, গুলশান-বনানী-নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোতে বাস কর্তৃপক্ষ এখনো হাফ পাস নিচ্ছে না। প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী যাতায়াত করে।
তারা জানান, আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাস কর্তৃপক্ষ। তাই হাফ পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর কাকলী মোড় সংলগ্ন, বনানী পোস্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রীতি / প্রীতি
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত