ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৩-৮-২০২২ বিকাল ৫:০
কুড়িগ্রামের উলিপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রাসেল মিয়া গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, এএসআই রুহুল আমীনসহ সংগীয় ফোর্স গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল মিয়ার বসতবাড়ীর উত্তর দুয়ারী শয়নঘরে তার হেফাজতে থাকা ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ও পলাতক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে গোপনে গাঁজাগুলো ক্রয় করে রাসেল মিয়ার বাড়ীতে রেখে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো।
 
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা