আবারও কোভিড আক্রান্ত অমিতাভ
উদ্বেগ বাড়িয়ে আবারও কোভিডে আক্রান্ত হলেন অমিতাভ বাচ্চন। দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হবার কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটে অমিতাভ বাচ্চন লিখেছেন, “এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।”
তবে করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের এই সেরা অভিনেতা। জানা যায়, আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
এর আগে ২০২০-র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন সিনিয়র বাচ্চন। সেসময় অমিতাভ কোভিডে আক্রান্ত হওয়ার আগের দিনই অভিষেক বাচ্চনের করোনা রিপোর্ট-ও পজিটিভ আসে। আক্রান্ত হন ঐশ্বর্য রাই বাচ্চনও।
আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে শুটিং স্থগিত রাখতে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: জি২৪ঘণ্টা
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা