ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ১১:৩

এশিয়া টি-টোয়েন্টি ক্রিকেট কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় টাইগাররা। এরপর সেখান থেকে সরাসরি চলে যায় টিম হোটেলে।

এর আগে অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় দেশ ছাড়ে টাইগাররা। তবে ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি এনামুল বিজয় ও তাসকিন আহমেদ। আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে এই দু’ক্রিকেটারের।

স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে হবে টাইগারদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ। 

আসর শুরুর আগে দুবাইয়ের পরিবেশের সাথে মানিয়ে নিতে কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাবেন সাকিব-মুশফিকরা। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে টাইগারদের। তার পরিবর্তে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার পরিকল্পনাতেই এশিয়া কাপে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে