নারীর বেশে চমকে দিলেন নওয়াজউদ্দিন
রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা। আসলে তিনি কোনো অভিনেত্রী নন। একটি ছবির মোশন পোস্টারে নারীর বেশে চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এমন লুকেই দেখা যাবে নওয়াজউদ্দিনকে।
চরিত্রটি প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব।’
জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে। নওয়াজউদ্দিনকে শেষ বার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা