রাজধানীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত
রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. মারিয়া আক্তার (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। পূর্ব জুরাইনের মো. জুলফিকারের মেয়ে মারিয়া।আজ বুধবার (২৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফাইজা (৭) নামের আরেক মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেছেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানান, জুরাইন আশরাফ আলী মাস্টার স্কুলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল দুই শিশু শিক্ষার্থী। সে সময়ে একটি দ্রুতগামী অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়।
এতে দুজনেই আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে অটোরিকশাটিকে আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
প্রীতি / প্রীতি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব