ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ভয়ংকর সড়ক দুর্ঘটনায় সবাই প্রাণে বাঁচলেও সাংবাদিকসহ আহত ১০


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ১২:১১

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ সড়কে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার (২২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ থেকে ৯ কি.মি পথ বাকি থাকতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০-৩৫ ফুট গভীর একটি পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুকুরটিতে পানি না থাকায় এবং কচুরিপানার স্তূপের উপরে পড়ায় বাসে থাকা কেউ নিহত হননি। তবে এ সময় টঙ্গী থেকে আগত সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় প্রায় সব যাত্রীই ঘুমে ছিলেন। দুর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এনা পরিবহনের বাসটিতে যাত্রী ছিলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কাজী রফিক, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি শেখ রাজীব হাসান, সুজন সারোয়ার(খোলা কাগজ), আল আমীন হোসেন (ভোরের ডাক), বি এ রায়হান (বাংলাদেশ বুলেটিন), জাহাঙ্গীর আকন্দ (নওরোজ), আনোয়ার মাষ্টার (করতোয়া), আরিফুজ্জামান চৌধুরী (এশিয়ান টেলিভিশন), আওলাদ হোসেন (ইনফু টিভি), সিনিয়র সাংবাদিক মৃণাল চৌধুরী স্কৈত, মোস্তফাসহ অন্যান্য যাত্রী।   

টঙ্গী থেকে ওঠা বাসযাত্রী খোরশেদ আলম বলেন, তিনি গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে গাড়িতে ওঠেন। গাড়িটি সুনামগঞ্জ শহরে প্রবেশের কিছুটা আগে চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক ও হেলপার দুজনই স্বাভাবিক ছিল। এনা পরিবহনের এই চালক অত্যন্ত অভিজ্ঞ হওয়ায় কায়দা করে গাড়িটি কচুরিপানার উপর দিয়ে নামিয়ে দেয়। সড়কের অপর পাশের খালে পড়লে হয়তো গাড়িতে থাকা কোনো যাত্রী জীবিত থাকত না। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা অল্পতে বেঁচে গেছি। পরিবার-পরিজনের দোয়া আর আল্লাহর অশেষ রহমত থাকায় এ যাত্রায় বাসে থাকা সকল যাত্রী প্রাণে বেঁচে গেছি। 

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’