জন্মের আড়াই মাসেও তাকে ধরতে পারিনি : দিয়া মির্জা
২০২১ সালের ১৪ মে ভূমিষ্ঠ হয়েছিল বলিউড অভিনেত্রী দিয়া মির্জা এবং বৈভব রেখির প্রথম সন্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া বলেছেন, তার সন্তান সময়ের আগেই জন্ম নিয়েছিল এবং মা ও শিশু উভয়ের জন্যই জীবনের ঝুঁকি ছিল।
বলিউড হাঙ্গামার সঙ্গে একটি কথোপকথনে দিয়া বলেন, তার গর্ভাবস্থার পঞ্চম মাসে অ্যাপেনডিক্স সার্জারি করতে হয়েছিল। অস্ত্রোপচারের ফলে তার শরীরে কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এবং প্ল্যাসেন্টায় রক্তক্ষরণ শুরু হয়।
রক্তক্ষরণের কারণে ডাক্তার বলেছিলেন, গর্ভ থেকে বাচ্চাটাকে বের করে ফেলতে হবে। এটা না করলে তিনি সেপটিক শকে চলে যেতে পারেন। যেটা মা ও ছেলে উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে।
এই অভিনেত্রী আরো যোগ করে বলেন, আভিয়ানকে এর পরই আরেকটি অস্ত্রোপচার করতে হয়েছিল এবং এই সময় তাকে ছেলের কাছে থাকতে দেওয়া হয়নি।
আবার জন্মের সাড়ে তিন মাস পরে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ওই সময় তিনি এনআইসিইউতে সন্তানের সঙ্গে ছিলেন। ছেলে জন্মের আড়াই মাস অতিবাহিত হওয়ার পর দিয়া মির্জা তার ছেলেকে কোলে নিতে পেরেছিলেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা