শাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো : অপু
একের পর এক বাণিজ্যিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এর অধিকাংশই পেয়েছে ব্যবসায়িক সাফল্য। একটা সময় ‘শাকিব খানের নায়িকা’ ট্যাগ লেগে গিয়েছিল অপুর কপালে।
ঢালিউডের জনপ্রিয় এই জুটি একসঙ্গে কাজের সুবাদেই সম্পর্কে জড়ান। গোপনে বিয়েও করেন। কিন্তু দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখার পর প্রকাশ করেন অপু বিশ্বাস। একইসঙ্গে তাদের ছেলেকেও প্রকাশ্যে নিয়ে আসেন এই অভিনেত্রী। তবে সেই সংসারে বিচ্ছেদ হয়ে গেছে।
এবার ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, ‘শাকিবের সঙ্গে এতো তাড়াতাড়ি বিয়ে না হলেই ভালো হতো। ’
জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এতো দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা- তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো। ’
এর পরেই অপুকে প্রশ্ন করা হয়- কোন ঘটনায় খুশি? এর উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘মা হয়েছি। ভুল করে হলেও। ’
প্রথমবার কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। সেখানে তার অভিনীত ‘আজকের শর্টকাট’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রচারে অংশ নিতেই কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।
সংগীতশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা