ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কন্সেন্ট্রেটর উপহার দিলেন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৪:২৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া ‍এবং ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪টি করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য মোট ৪০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর পাঠিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলার কোটি মানুষের জন্য নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় ২৫টি এবং প্রতিমন্ত্রীর বন্ধু নাজিম সাহেবের জনকল্যাণমুখী পান্ডুগড়-হাসিনা ফাউন্ডেশনের সহযোগিতায় ১৫টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন উপহার দেন। আলহাজ মো. শাহরিয়ার আলম এমপি চেষ্টা করে যাচ্ছেন কিভাবে রাজশাহী জেলার অন্যান্য হাসপাতালগুলোতেও এই যন্ত্র সরবরাহ করা যায় করোনা রোগীদের জীবন বাঁচাতে। 
 
অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবহারে উপজেলা হাসপাতালগুলোতেই করোনায় আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন সহায়তা দেয়া যাবে এবং বাড়তি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী জেলা সিভিল সার্জনের মাধ্যমে উপজেলাগুলোতে করোনা আক্রান্তদের এই কন্সেন্ট্রেটর ব্যবহার করে চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
 
এছাড়াও রাজশাহী জেলার সকল উপজেলার ইউনিয়নগুলোতে এবং ওয়ার্ডপর্যায়ে পালস অক্সিমিটার ক্রয় করার জন্য ৩ জুলাই এক বৈঠক থেকে তিনি নির্দেশনা দিয়েছেন। তার নির্বাচিত এলাকা চারঘাট-বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিজ অর্থায়নে ইতোমধ্যে অক্সিমিটার সরবরাহ করেছেন। এই মেশিন দ্বারা দুবার পরীক্ষার পর অক্সিজেন লেভেল ৯২-এ নেমে এলে দ্রুত উপজেলা হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
 
আলহাজ মো. শাহরিয়ার আলম করোনাকালীন সময়ে চারঘাট-বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য সুরক্ষা সরঞ্জামাদিসহ লাখ লাখ মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন উপকরণ দিয়েছেন নিজ উদ্যোগে।

এমএসএম / জামান

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস