মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপের দাবী
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী হাবিবুর রহমান হাবিবের চাকুরীতে পুনর্বহালে আদালতের রায় বাস্তবায়নসহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, মুদ্রাস্ফিতি জনিত কারণে সরকরি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন, মহার্ঘ ভাতা চালুসহ বিভিন্ন দাবী-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপের বিষয়ে অবগত করার এবং প্রয়োজনে সংসদে আলোচনা করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান খান এমপি। এসময় হাবীবুর রহমান হাবীবকে চাকরীতে পুনর্বহাল করে আদালতের রায় বাস্তবায়নের জন্য সিডিএ’র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের প্রতি আহবান জানান।
গত মঙ্গলবার বিকেলে সার্কিট হাউজে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা কমিটির সভাপতি দবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় প্রধান আলোচক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হেদায়েত হোসেন, চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, চট্টগ্র্রাম ওয়সা শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রাশেদ, মুরাদ হোসেন, কাউসার আহামদ, মিঠু দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ