কোহলি ফর্মে ফিরলে সবার মুখ বন্ধ হয়ে যাবে : রবি শান্ত্রী
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়া কাপে সবার চোখ থাকবে সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলির ওপর। কেননা, বেশ কিছু দিন যাবত তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ফ্রাঞ্চাইজি ও আন্তর্জাতিক দুই ধরনের ক্রিকেটেই দেখাতে পারেননি নিজের সেরা খেলা। এতে কোহলিকে নিয়ে ক্রিকেটপাড়ায় কম আলোচনা সমালোচনা হয়নি। কোহলি যেন ফর্মে ফিরে এজন্য তাকে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজে দলের বাইরে রাখা হয়। বিশ্রামে ছিলেন তিনি।
তবে ভারতের সাবেক কোচ রবি শান্ত্রী কোহলিকে নিয়ে আশার বাণী শোনালেন। তিনি বলেন, কোহলি এশিয়া কাপের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে ফিফটি করলেই আগে কি হয়েছে তা সবাই রাতারাতি ভুলে যাবে। তখন পুরো এশিয়া কাপে আর কেউ টু শব্দটিও করবে না। রবি শান্ত্রী আরও বলেন, কোহলি একটি মেশিন সে তার খেলার প্রতি ক্ষুধা ও আবেগ অপরিবর্তিত রেখেছে।
স্টার স্পোর্টস আয়োজিত সাংবাদিক সম্মলনে ভারতে সাবেক এই কোচ আরও বলেন , মানসিক ক্লান্তি বিশ্বের সব বড় খেলোয়াড়দের সমস্যার সৃষ্টি করে। বড় খেলোয়াড়রা সঠিক সময়ে জ্বলে উঠে। এমন কোনো ক্রিকেটার নেই, যাকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়নি ।
শাস্ত্রি আরও বলেন, বিশ্রাম কাটিয়ে কোহলি এখন শান্ত মনে মাঠে ফিরতে পারবে। আর প্রথম ম্যাছেই যদি ফিফটি পেতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে সবার মুখ বন্ধ হয়ে যাবে। আগে কি ঘটেছে তখন সবাই ভুলে যাবে । মানুষ বেশি দিন কিছু মনে রাখে না।
আগামী ২৮ আগস্ট এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বিরাট কোহলি। তাই এই ম্যাচের সঙ্গে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে বিরাট কোহলির ব্যাটের ওপর।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ