ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাহাত্তারপুলে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানবন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ২:৫৭
নগরের রাহাত্তারপুল থেকে চকবাজার-রাহাত্তারপুলে অটোটেম্পু সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টায় রাহাত্তারপুল মোড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।এসময় মানবন্ধনে সাধারণ যাত্রী ও চালকরা বলেন চট্টগ্রাম নগরে রাহাত্তারপুল থেকে চকবাজার পর্যন্ত চালাচল করা অটোটেম্পু সার্ভিসটির কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, অল্প আয়ের মানুষ এবং অল্প দুরত্বে যাওয়া যাত্রীরা সল্প খরচে আসা যাওয়া করছে।  হাইকোর্ট থেকে অনুমোদন এবং সিএমপির ট্রাফিক বিভাগের যথাযত নির্দেশ মেনে চলছে অটোটেম্পু সার্ভিসটি। সম্প্রতি একটি চাঁদাবাজ চক্র চাঁদা দাবি করে না পেয়ে অটো সার্ভিসটি বন্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। পথে পথে চালকদের বাঁধা দিচ্ছে। 
 
মোহাম্মদ নিশাদের পরিচালানায় মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন। সাধারণ যাত্রী ও সমাজ সেবক মিজানুর রহমানের  সভাপতিত্বে মানবন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, চালক ও  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ যাত্রীরা বক্তব্য রাখেন। 
মানবন্ধনে বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন বলেন, চকবাজারে চট্টগ্রাম সরকারি কলেজ, কাজী মহসীন কলেজ, কাজেম আলী স্কুল, বিজ্ঞান কলেজ, মেরনসান স্কুল এন্ড কলেজ, বিএড কলেজসহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ওই এলাকায় যোগাযোগের জন্য তেমন কোন সহজ বাহন নেই।  ফলে অল্প দূরত্বের এ পথ চলাচলে লোকজনকে প্রচুর টাকা ব্যয় করতে হয়। 
তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে শ্রমিক লীগের নেতা ও সমাজ সেবক নজরুল ইসলাম খোকন দেড়শ’টি অটোটেম্পু নগরির বিভিন্ন সড়কে চলাচলের জন্য ২০১৬ সাল থেকে চট্টগ্রাম মেট্টো পলিটন রোড ট্রান্সপোর্ট কমিটির সভাপতি ও সদস্য সচিব বরাবর একাদিক আবেদন করে কোন প্রকার সুফল না পেয়ে   ২০২২ সালে মহামান্য উচ্ছ আদালত রিট মামলা দায়ের করলে আদালত নগরিতে ৬ মাসের জন্য চলচলের নির্দেশ দেন এরপর বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রাথমিক ভাবে রাহাত্তারপুল থেকে চকবাজার টেম্পু সার্ভিসটি চালু করে।
মানবন্ধনে চালকরা বলেন, টেম্পু সার্ভিস চালুর পর থেকেই একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ চাঁদা দাবি করে আসছে। তারা চালকদের পথে পথে বাঁধা, মারধর ও গাড়ি ভাংচুর করছে। চাঁদাবাজ চক্রটি অটোটেম্পু সার্ভিসটি বন্ধে বেনামে প্রশাসনের বিভিন্নস্তরে চিঠি দিয়ে তাদের বিভ্রান্ত করছে। 
মানবন্ধনে বক্তারা, চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ