ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আসছে ‘জলি এলএলবি ৩’


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ৩:২৬

বলিউডের দারুণ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’। ব্ল্যাক কমেডি ধাঁচের এই সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিই পেয়েছে দর্শকপ্রিয়তা। হাস্যরসের মধ্য দিয়ে দেশ ও সমাজের অসঙ্গতি এবং আইনি লড়াইয়ের চিত্র দেখানো হয়েছে সিনেমা দুটিতে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’। যেখানে জলি রূপে আরশাদ ওয়ার্সি দর্শকের মন জয় করেন। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি ২’। এতে জলির ভূমিকায় দেখা যায় অক্ষয় কুমারকে।

ছয় বছর পর এবার শুরু হতে যাচ্ছে এই সিরিজের তৃতীয় সিনেমার কাজ। হ্যাঁ, আসছে ‘জলি এলএলবি ৩’। আগামী বছরই শুরু হবে এর শুটিং। চমকপ্রদ ব্যাপার হলো, এই সিনেমায় এক জলি নয়, দুই জলিকেই দেখা যাবে! অর্থাৎ অক্ষয় ও আরশাদ দু’জনই থাকছেন সিনেমাটিতে।

পিঙ্কভিলার সূত্র বলছে, প্রথম দুটি সিনেমার মতো এটিও বানাবেন সুভাষ কাপুর। নতুন কিস্তিতে দুই জলির মধ্যকার আইনি লড়াই দেখানো হবে। এর সঙ্গে বরাবরের মতো হাস্যরস তো থাকছেই। বিচারক হিসেবে এবারও দেখা যাবে সৌরভ শুক্লাকে।

প্রসঙ্গত, অক্ষয় কুমারকে সর্বশেষ দেখা গেছে ‘রক্ষা বন্ধন’ সিনেমায়। আলোচিত সিনেমাটি গত ১১ আগস্ট মুক্তি পায়। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ৭০ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা এখনো বাজেটও তুলতে পারেনি।

অন্যদিকে আরশাদ ওয়ার্সিকে সর্বশেষ দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেন অক্ষয় কুমার ও কৃতি শ্যাননের সঙ্গে। সিনেমাটি গত ১৮ মার্চ মুক্তি পেয়েছিল।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা