ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ

মন্ত্রীর আশ্বাসে ঘরে ফিরলেন চা শ্রমিকরা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ৪:১৫
মৌলভীবাজার জেলার জুড়ীতে ৩০০ টাকা মজুরির দাবিতে ৪ ঘন্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে চা শ্রমিকরা। বুধবার (২৪ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জুড়ী বড়লেখা আঞ্চলিক মহাসড়কের চৌমুহনীতে এ সড়ক অবরোধ করা হয়। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট লেগে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
 
এদিকে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে জুড়ীতে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি। চা শ্রমিকদের অবরোধের  খবর পেয়ে  উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা শেষে  ঘটনাস্থলে যান মন্ত্রী। 
 
এ সময় তিনি চা শ্রমিকদের সান্তনা দিয়ে বলেন, আপনারা জীবনভর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ভালোবেসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিচ্ছেন। এছাড়াও বাগানের শ্রমিকদের তালিকা করে প্রতিবছর ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। যা অন্য কোন সরকার দেয়নি। আপনাদের ছেলে মেয়েরা আজ আর শুধু চা শ্রমিক নয় তারা এখন দেশ পরিচালনায় অংশ নিচ্ছে।‌ আগামী দু-তিন দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মজুরি নিয়ে একটা কিছু বলবেন। দয়া করে আপনারা ধৈর্য ধরে ঘরে ফিরে যান। পরে পরিবেশমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সরকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন