ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার দাবি গেইলের

সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৫

ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয়। নিজেও সেটা দাবি করেন। এবার সেই গেইল নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে দাবি করেছেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইলের শিকার ২৬০ উইকেট। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে পেয়েছেন মাত্র ৮৩ উইকেট। 

সাক্ষাৎকারে গেইল বলেন, ‘‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই।’’

ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে ইউনিভার্স বসকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। দীর্ঘদিন পর মাঠে নামবেন বলে রোমাঞ্চিত গেইল, 

এ ব্যাপারে গেইল বলেন, ‘‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আবারও পুরোনো রূপে ফিরতে হবে আমাকে।’’সর্বকালের সেরা অফস্পিনার দাবি গেইলের

ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয়। নিজেও সেটা দাবি করেন। এবার সেই গেইল নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে দাবি করেছেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইলের শিকার ২৬০ উইকেট। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে পেয়েছেন মাত্র ৮৩ উইকেট। 

সাক্ষাৎকারে গেইল বলেন, ‘‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই।’’

ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে ইউনিভার্স বসকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। দীর্ঘদিন পর মাঠে নামবেন বলে রোমাঞ্চিত গেইল, 

এ ব্যাপারে গেইল বলেন, ‘‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আবারও পুরোনো রূপে ফিরতে হবে আমাকে।’’

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়