২৩ সেপ্টেম্বর মাঠে নামছে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপকে সামনে রেখে সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে প্রায় সবগুলো দেশই। যদিও গত বছর স্থগিত হয়ে যাওয়া আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচটি আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে খেলার কথা বলেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা- ফিফা।
কিন্তু উভয় দেশই যেহেতু বিশ্বকাপে পৌঁছে গেছে, সে কারণেই প্রস্তুতির লক্ষ্যে ম্যাচটি বাতিলের অনুরোধ জানানো হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের কনফেডারেশনের পক্ষ থেকে। ফিফাও অবশ্য সেটা মেনে নিয়েছে। তার পরিবর্তে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলার দিকেই বেশী নজর দিয়েছিল। সে লক্ষ্যে আপাতত হন্ডুরাস বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে খেলার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলবে তারা। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরো একটি ম্যাচ খেলার কথা আছে আর্জেন্টিনার, যার আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে ২৭ সেপ্টেম্বর, যার সম্ভাব্য ভেন্যু নিউ জার্সির রেড বুল এ্যারেনা।
হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাসকুয়েজ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের সঙ্গে খেলার এই সুযোগটা আমরা উপভোগ করতে চাই।’সেপ্টেম্বরে ব্রাজিলও দুটি প্রীতি ম্যাচ খেলবে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে। আর আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ