ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বালাগঞ্জ উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশন-এর আহবায়ক কমিটি গঠন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৪৪
সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয়টি (০৬) ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে গঠিত হয়েছে ‘উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশন’র আহবায়ক কমিটি। 
 
বুধবার (২৪ আগস্ট) বালাগঞ্জ সদরের অভিজাত একটি কমিউনিটি সেন্টারে ৩ ঘন্টার বৈঠকে ০৬ টি ইউনিয়ন পরিষদের ষাট (৬০) জন সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ব গৌরীপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান খলকু কে আহ্বায়ক ও পূর্বপৈলনপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আসাদুর রহমান কে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্যরা হলেন- দেওয়ান বাজার ইউনিয়নের ওয়ার্ড সদস্য তারা মিয়া, বালাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড সদস্য জয়দীপ দাস, বোয়ালজুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য সফর আলী, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ মধু, পূর্ব গৌরীপুর মো. জলাল আহমদ, পূর্বপৈলনপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য লাকি রাণী দাস,  বোয়ালজুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সায়েরা বেগম, দেওয়ান বাজার ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হিনা বেগম, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সুফিয়া বেগম, বালাগঞ্জ সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সমিরুন নেছা ও পূর্বগৌরীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হালিমা বেগম।
উল্লেখ্য বৈঠক শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।  

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ১০ মামলার ওয়ারেন্টের আসামী গ্রেফতার

জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করেন: মাশুক

কমলগঞ্জে শিক্ষার্থী মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন

নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি দুর্ঘটনা: চালক নিহত

মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা, চলাচলে জনদূর্ভোগ

সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ: দস্যু আতঙ্ক নিয়েই সাগরে নামছেন শরণখোলার জেলেরা

মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড

বালাগঞ্জ সরকারি কলেজে উজ্জীবন প্রকাশনা উৎসব

মুরাদনগরে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারছেন কৃষকরা

গোদাগাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ১, আহত ১

নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক