ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমা চাইলেন রণবীর কাপুর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৫৪

রণবীর কাপুর ও আলিয়া ভাটকে প্রথমবারের মতো দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এখন জোরকদমে চলছে ছবির প্রচারণা। তবে আলিয়া সব প্রচারণায় থাকছেন না। অন্তঃসত্ত্বা হওয়ায় প্রচারণায় কম অংশ নিচ্ছেন তিনি। সে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্ত্রীকে নিয়ে রসিকতা করেন রণবীর।

তবে বিষয়টি নেটিজেনরা ভালোভাবে নেননি। আলিয়ার আগে রণবীর আর কোন কোন অভিনেত্রীকে নিয়ে রসিকতা করেছেন সেসব ভিডিও এখন ভাইরাল হওয়া শুরু করেছে।

সম্প্রতি চেন্নাইয়ে ছবির প্রচার অনুষ্ঠানে অংশ নেন রণবীর। সেখানে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণবীর তার মন্তব্যের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি কখনই তাকে আঘাত দিতে চাই না। এটা মজা করেই বলেছিলাম। এ নিয়ে ট্রল করা হচ্ছে শুনে আলিয়া হেসেছে। সে আমার এই কৌতুকে মন খারাপ করেনি। কিন্তু আমার কথায় যদি আর কারও মনে কষ্ট লেগে থাকে সে জন্য আমি ক্ষমা চাইছি। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এটা বলিনি’। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা