ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ- পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৮-২০২২ রাত ১০:৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। আমাদের সবাইকে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। অন্যায়কে অন্যায়  ও ন্যায়কে ন্যায় বলতে হবে। এতে করে আমরা  সমাজ ও দেশকে উন্নত করতে পারব।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বুধবার (২৪ আগস্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রতি কমিটির সভা ও  উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর  সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সহ সভাপতি আব্দুল খালিক সোনা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ,  উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর,  আনফর আলী, আব্দুল কাইয়ুম, ওবায়দুল ইসলাম রুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন