ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

৬ গোলের ম্যাচে কেউ জেতেনি, কেউ হারেনি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১১:১১

চিরচেনা ন্যু ক্যাম্পে দেখা গিয়েছিল সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে। তবে বার্সার হয়ে নয়, গার্দিওয়া এসেছিলেন বার্সার প্রতিপক্ষ হয়ে। বুধবার দিবাগত রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আজ মুখোমুখি হয়। কোনো শিরোপার জন্য নয়, মহৎ উদ্দেশ্যে মাঠে নেমেছিল জনপ্রিয় এই দুই দল।

বার্সেলোনোর সাবেক গোলরক্ষক হোয়ান কার্লোস উনজুই অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিসে (এএলএস) আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসার তহবিল সংগ্রহের জন্যই মূলত এই প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়। ম্যাচে অবশ্য কেউ জেতেনি, কেউ হারেনি।

৬ গোলের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচের ২১তম মিনিটে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজ। ৮ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান বার্সার পিয়েরে-অ্যামরিক অবামেয়াং। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।

ম্যাচের ৬৬তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। চার মিনিট পর ম্যাচে সমতা আনেন ম্যানসিটির কোল পামার। ৭৯তম মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে ফের এগিয়ে যায় বার্সা। তবে নাটক তখনো শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সিটিকে ড্র এনে দেন রিয়াদ মহারেজ।

ম্যাচটি ছিল গুরু-শিষ্যের লড়াইও। গার্দিওলার অধীনে খেলোয়াড় হিসেবে অনেক শিরোপা জিতেছেন জাভি হার্নান্দেজ। এই ম্যাচে গার্দিওলা ও জাভি ছিলেন দুই দলের কোচ। গুরু-শিষ্যের লড়াইটা শেষ হয়েছে সমতায়।  

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়