ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্যমুক্ত এলাকা ঘোষণা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১১:৫৪

‘স্বাস্থ্যসম্মত পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্যমুক্ত এলাকা ঘোষণা’ বিষয়কে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী জোন-১ আঞ্চলিক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলমের নেতৃত্বে টঙ্গী আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহায়তায় এবং আলোর দিশারী শিশু ফোরাম, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলার ফারুক আহমদ এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আগস্ট মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ও ঢাকা-ময়মিনসিংহ রোডস্থ এরশাদনগর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এলাকার শিশু ফোরামের সদস্য, বর্জ্য ব্যবস্থাপনা কমিটি, ইউএনডিসি সদস্য, সকল স্তরের জনগণ, তরুণ-তরুণী, শিক্ষক প্রতিনিধি এবং সিটি কর্পোরেশন ও বেসরকারিভাবে বর্জ্য সংগ্রহকারীসহ সর্বমোট ২০০ জনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে এক আলোচনার আয়োজন করা হয় এবং আলোচনায় বক্তরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বর্জ্য ব্যবস্থাপনা, শিশু সুরক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ে কার্যক্রমের ফলে এলাকার পরিবর্তনের প্রশংসা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি এরশাদনগর ৪৯নং ওয়ার্ডকে বর্জ্যমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন এবং তার পাশাপাশি এলাকাকে বর্জ্যশূন্য রাখার বিষয়ে এলাকার জনগণ, বিভিন্ন কমিটি, চাইল্ড ফোরাম, সকল সংগঠন এবং কাউন্সিলরকে বিশেষভাবে অনুরোধ করেন।

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’