ফের আদালতের দ্বারস্থ শিল্পার স্বামী
পর্ন তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার মামলা থেকে মুক্তি চেয়ে ভারতের ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন জমা দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত ২০ জুলাই রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল আদালতে এই আবেদনটি জমা দাখিল করেছিলেন। গত বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।
সেই আবেদনে বলা হয়েছে, রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার মাধ্যমে তিনি আর্থিক বা অন্য কোনও সুবিধা নেননি। পুলিশও তেমন কোনও প্রমাণ পায়নি। রাজের যে অপরাধ করার অভিপ্রায় ছিল, প্রসিকিউশনের পক্ষ থেকেও এমন কোনও অভিযোগ আনা হয়নি।
গত বছর জুলাই মাসে এক নারীর অভিযোগের উপর ভিত্তি করে রাজ এবং সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপরই গ্রেফতার হন শিল্পা শেঠির স্বামী। একাধিক ধারায় মামলা রুজু হয় রাজের বিরুদ্ধে। অভিযোগ ছিল, পর্ন তৈরি করে তা হটশটস এবং বলিফেম নামে অ্যাপগুলোর সাহায্যে ছড়িয়ে দিতেন রাজ।
সে সময় জানা যায়, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ নিষিদ্ধ হওয়ার পরই নাকি তৈরি হয়েছিল বলিফেম। তিনি গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডের মতো অভিনেত্রীরা। জামিন পেয়েও নিজেকে অন্তরালেই রেখেছিলেন শিল্পার স্বামী। নেটমাধ্যম ব্যবহার করতেন না।
জামিন পাওয়ার পর একটি বিবৃতি দিয়েছিলেন রাজ। তার দাবি, তিনি কোনও পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তাই লজ্জায় মুখ ঢাকতে রাজি নন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা