শাহিদ কাপুরকে কেনাে ‘চড় মেরেছিলেন’ কিয়ারা?
পরিচালক-প্রযোজক করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’-এর আসন্ন এপিসোডে দেখা মিলবে ‘কবীর সিং’ জুটি শাহিদ কাপুর ও কিয়ারা আদভানির। সেখানেই শাহিদকে নিয়ে বেশ কিছু রহস্য ফাঁস করবেন কিয়ারা।
‘কবীর সিং’-এর সেটে টানা ৮ ঘন্টা শাহিদ অপেক্ষা করিয়েছিলেন নায়িকাকে, এর জেরে মনে মনে শাহিদকে চড় মেরেছিলেন কিয়ারা। কিন্তু এত লম্বা অপেক্ষার কারণ কী? তার উত্তর নিজেই দিলেন অভিনেত্রী।
‘কবীর সিং’ মুক্তির পর থেকে এই ছবি নিয়ে যেমন বিতর্কের শেষ নেই, তেমনই শেষ নেই শাহিদ-কিয়ারার টানটান রসায়ন নিয়ে চর্চার। কিয়ারা ফাঁস করেন, শাহিদ পরের দৃশ্য কী জুতা পরবেন, সেই নিয়েই চলছিল আলোচনা। এর জন্যই আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল কিয়ারাকে।
চমকে গেলেন? না গল্প নয় এটা ঘোর বাস্তব! এই কথা শুনে অবাক হয়ে যান করণ জোহরও। কিয়ারার পক্ষ নিয়ে তিনি বলেন, এই কারণের জন্য ৮ ঘন্টা অপেক্ষা করতে হলে তিনিও কিয়ারার মতোই বিরক্ত হতেন।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা