চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক সম্পন্ন
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত বুধবার (২৪ আগস্ট) রাতে ফয়েজ নুরনাহার মিলনায়তন চট্টগ্রাম একাডেমিতে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিশু সাহিত্যিক ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সাহিত্য সম্পাদক অমিত বড়ুয়া।
এসময় অমিত বড়ুয়া বলেন ভালো সাংবাদিক হতে গেলে, জাতিসত্ত্বার সাথে চেতনার মিল থাকতে হবে। মনে রাখতে হবে, শুধু সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকের কাজ নয়। যদি সাহসী না হন, যদি আপনাদের মধ্যে চেতনা আর সততা না থাকে, তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশাকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সততা ও নিষ্ঠা। অসৎ পেশায় টাকা উপার্জন হলেও সততাকে দূরে ঠেলে এ পেশাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না। তাই আমার প্রত্যাশা থাকবে সকলেই যেন স্বচ্ছ সাংবাদিকতার চর্চা করে। তাহলে আপনার কলমের শক্তিকে কেউ আটকিয়ে রাখতে পারবেনা।
চট্টগ্রাম মহানগর নবনির্বাচিত সভাপতি ওসমান গণি (এহতেসাম) এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিজয় ৭১ এর সভাপতি সাংবাদিক সজল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, স্মাইল প্রকল্প কারিতাস চট্টগ্রাম অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা দেবব্রত পাল, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ জুবাইর, মোঃ ইসমাইল, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. ওয়াসিম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুজিনা আক্তার, প্রচার সম্পাদক জোবাইদা ইয়াছমিন, ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সম্পাদক মো. কাইয়ুম, সদস্য বিশ্বজিৎ গুহ, শারমিন আকতার, আবদুল মোমিন সুমনসহ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আব্দুল মোমিন সুমন। কবিতা পাঠ করেন কবি সোমা মুৎসুদ্দি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ