ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজের কোচকেই জীবনসঙ্গী করছেন কেভিতোভা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৩:৪৬

নিজের কোচ জিরি ভানেকের সাথে বাগদানের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী এই টেনিস তারকা টুইটারে এ সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘খুশীর একটি খবর তোমাদের সবার সাথে ভাগাভাগি করতে চাই, বিশেষ একটি স্থানে আমি ‘হ্যাঁ’ বলে দিয়েছি।’

এ সময় অল ইংল্যান্ড ক্লাবে দাঁড়ানো দুজনের একটি ছবিও শেয়ার করেছেন কেভিতোভা, যেখানে তার অনামিকায় শোভা পাচ্ছিল ডায়ামন্ড রিং। ২০১১ ও ২০১৪ সালে এই অল ইংল্যান্ড ক্লাবেই দুটি উইম্বলডন শিরোপা জয় করেছিলেন কেভিতোভা। ২০১৬ সালে তিনি কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ভানেককে নিয়োগ দেন। 

যদিও আগে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভানেক। সেই ঘরে তার দুটি পুত্র সন্তানও রয়েছে। গত সপ্তাহে ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে ক্যারোলিন গার্সিয়ার কাছে পরাজিত হয়েছেন কেভিতোভা। আর এ সপ্তাহেই দিলেন এই সুখবর।

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়