বালাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে "৫টি বিষয়ে না বলো" বিষয়ক কর্মসুচী অনুষ্ঠিত
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৫টি বিষয়ে না বলো বিষয়ক শিক্ষা প্রতিষ্টান কর্মসুচী বাস্তবায়ন করছে নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা। কোভিড ১৯ টিকা গ্রহন করবো, গুজব কে না, বাল্য বিয়ে কে না, দুনীর্তি কে না, মাদক কে না, বেকারত্ব কে না। এই বিষয় গুলো সর্ম্পকে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষা প্রতিষ্টানে কর্মসুচী শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা মুলক আলোচনা সভার পাশাপাশি লিপলেট, মাক্স, পোষ্টার, স্টিকার বিতরন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে একর্মসূচী অনুষ্ঠিত হয়।এর আগে গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ঃ গত ২৩ আগষ্ট পূর্ব পৈলনপুর ইউনিয়নের গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রোকন উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুছ সালাম। বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম আখন্দ, সুজিত রঞ্জন দাশ, মোঃ তফাজুল হোসেন, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন নিরাপদ স্বেচ্ছাসেবী সুমাইয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ স্বেচ্ছাসেবী লিমা বেগম।
গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীঃ গত ২৩ আগষ্ট দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক জগদিস চন্দ্র রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান জিলু, বক্তব্য রাখেন শিক্ষক তুহিনুর ইসলাম, হাফিজুর রহমান, স্বপন কুমার রায়, মুহিব আলী মেরাজ, আছমা বেগম, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন নিরাপদ স্বেচ্ছাসেবী সুমাইয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ স্বেচ্ছাসেবী লিমা বেগম ও মিতুল আহমদ।
আজিজপুর উচ্চ বিদ্যালয়ঃ গত ২৪ আগষ্ট পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক রেহা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক খলকু মিয়া। বক্তব্য রাখেন শিক্ষক সামছুল ইসলাম, সবিতা
রানী হালদার, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন নিরাপদ স্বেচ্ছাসেবী সুমাইয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ স্বেচ্ছাসেবী লিমা বেগম ও মিতুল আহমদ।
দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজঃ গত ২৪ আগষ্ট ২০২২ইং দেওয়ান বাজার ইউনিয়নের দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজ এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আ ফ ম শামীম আহমদ। বক্তব্য রাখেন সাংবাদিক জিল্লুর রহমান জিলু, শিক্ষক জেসমিন আক্তার, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন নিরাপদ স্বেচ্ছাসেবী সুমাইয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ স্বেচ্ছাসেবী লিমা বেগম ও মিতুল আহমদ।
নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজঃ গত ২৪ আগষ্ট দেওয়ান বাজার ইউনিয়নের নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজ এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান জিলু,। বক্তব্য রাখেন প্রভাষক সালেহ আহমদ, লাকী রানী মালাকার, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন নিরাপদ স্বেচ্ছাসেবী সুমাইয়া বেগম। স্বাগত বক্তব্য
রাখেন নিরাপদ স্বেচ্ছাসেবী লিমা বেগম ও মিতুল আহমদ।
নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন জানান, কোভিড ১৯ টিকা নিয়ে অনেকেই নানা গুজব চড়াচ্ছে, গুজব এ কান না দিয়ে টিকা গ্রহন করার জন্য সচেতনতা করা হচ্ছে। এছাড়াও বালাগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত উপজেলা ঘোষনার সিন্ধান্ত বাস্তবায়নের জন্য মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, পাশাপাশি বাল্য বিয়ে কে, দুর্নীতি কে, বেকারত্ব কে না, বিষয়ে সচেতনতার জন্য আলোচনা করা হচ্ছে। তিনি আরো জানান এ সব বিষয়ে সচেতনতার জন্য ইতিমধ্যে
সমাপ্ত হয়েছে ৪৫টি উঠান বৈঠক, ৮টি মাইকিং, সুশীল সমাজ ও ধর্মীয় নেতাদের কর্মশালা। এ পর্যন্ত প্রায় ১০ হাজার জন কে এ বার্তা দেয়া সম্ভব হয়েছে। ২৮টি শিক্ষা প্রতিষ্টানে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এ কার্যক্রম। উপকরন দিয়ে সহযোগিতার জন্য ইউনিসেফ, এডাব, হাঙ্গার প্রজেক্ট, বালাগঞ্জ স্বাস্থ্য বিভাগ, সহ সংলিষ্ট সকল দপ্তরের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied