বালিয়াকান্দিতে জমির বিরোধে গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হেরন্নকান্দি গ্রামে ২৪ আগষ্ট সকালে জমির বিরোধকে কেন্দ্র করে গৃহবধু মনোয়ারা বেগম (৪২)কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের হেরন্নকান্দি গ্রামের শহীদ মোল্ল্যার স্ত্রী মনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি অবস্থায় জানান, আমার নিজ নামীয় দলিলকৃত ২৪ শতক জমির উপর আমার বসত বাড়ী। এই জমির বিরোধের বিষয়ে আমি বাদি হয়ে রাজবাড়ী আদালতে পৃথক পৃথক ২টি মামলা দায়ের করি। যাহার মিস পি নং-৪১০/২২, ধারা ১০৭/ ১১৪/১১৭ (গ), ও মিস পি ২৬১/২২, ধারা ১৪৫ দায়ের করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আদালতের আদেশ অমান্য করে আমাকে মামলা তুলে নেওয়াসহ জীবন নাশের হুমকী প্রদান করছে। প্রতি পক্ষরা হলেন,একই গ্রামের মৃত পাথর শেখের ছেলে লিয়াকত শেখ (৬২), লিয়াকত শেখের ছেলে কামরুল শেখ (৩৫), আমিরুল শেখ (২৫) সহ অজ্ঞাত ১০/১২ জন। আমার বসত বাড়ীতে দেশীয় অস্ত্র সস্ত্র, কাঠের বাটাম, লোহর রড ও বাঁশের লাঠি নিয়ে বে-আইনি ভাবে বাড়ীতে প্রবেশ করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় আমি উক্ত গালিগালাজের প্রতিবাদ জানালে প্রতিপক্ষগণেরা আমার ছেলে রবিউল মোল্ল্যা (৩০), সাবু মোল্ল্যা (২২), বাবলু মোল্ল্যা (২৭) ও আমার স্বামী শহীদ মোল্ল্যা (৫৫) প্রতিপক্ষের হাতে থাকা লাঠি দিয়া বেদম মারপিট করতে থাকে। আমি ঠেকাতে গেলে আমাকে ধারালো দা দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। আমরা চিৎকার করতে থাকলে উক্ত প্রতিপক্ষগণেরা আমার ঘর বাড়ী ভাংচুর করাসহ ঘরে ডুকে নগদ টাকা ও ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এলাকার লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে ও আমার ৩ছেলে ও স্বামীকে স্থানীয় ড়াক্তার দিয়ে চিকিৎসা করান। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি