জাহাজ হ্যান্ডলিংয়ে মাতারবাড়ি জেটির সেঞ্চুরী
জাহাজ হ্যান্ডেলিং কার্যক্রমে সেঞ্চুরী করতে যাচ্ছে মাতারবাড়ি জেটি। ২০২০ সালে জাহাজ আগমনের মাধ্যমে কার্যক্রম শুর করা এই জেটি গত বুধবার (২৪ আগষ্ট) এমভি হোসেল ফরচুন (MV. HOSEI FORTUNE) জাহাজটি বার্থিংয়ের মাধ্যমে ১শ তম জাহাজ হ্যান্ডলিংয়ের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এই জেটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করে গত বুধবার রাতে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত বন্দরসীমায় তথা মাতারবাড়িতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প কর্তৃক নির্মিত প্রথম জেটিতে ২০২০ সালের ২৯ ডিসেম্বর প্রথমবার বার্থিং করে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘‘ভেনাস ট্রায়াম্প’’। এই ধারাবাহিকতা বজায় রাখতে নির্মিত হয় দ্বিতীয় জেটি যা গত ২০২১ সালের ১৫ জুলাই থেকে জাহাজ বার্থিংয়ের মাধ্যমে নিজের কার্যক্ষমতা প্রমাণ করে। গুটি গুটি পায়ে এগিয়ে চলা এই প্রত্যন্ত অঞ্চল মাতারবাড়ি বর্তমানে ‘‘দ্যা নেক্সট পাওয়ার এন্ড পোর্ট হাব’’ খ্যাত যা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জ্বালানী সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিঃ (সিপিজিসিবিএল) এর আন্তরিক প্রচেষ্টায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ইতোমধ্যে ৯৯টি সমুদ্রগামী জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে যা রাজস্ব আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অদ্যাবধি প্রায় ১লাখ ১৭ হাজার ৯১ টন মালামাল হ্যান্ডলিংয়ের মাধ্যমে চবক এর কোষাগারে ইতোমধ্যে ২ কোটি ৮ লাখ ৬ হাজার ২শ ত্রিশ টাকা জমা হয়েছে।
কক্সবাজারের মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে ২০২৫ সালে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়বে এই জেটিতে। বর্তমানে সিপিজিসিবিএল কর্তৃক নির্মিত জেটিতে প্রবেশের জন্য চ্যানেলের প্রশস্থতা ২৫০ মিটার থেকে ৩৫০ মিটারে উন্নীত করা হয়েছে। এই চ্যানেল বা প্রবেশপথ দিয়েই বঙ্গোপসাগর থেকে জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করবে এবং আগামী বছরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আনুমানিক DWT 80,000 Panamax Size -এর কয়লা পরিবহনকারী জাহাজ আগমনের কথা রয়েছে। এছাড়া, উক্ত অফশোর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক স্থাপিত এসপিএম প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে যার কমিশনিং চলতি বছরের নভেম্বরে হবে বলে আশা করা যায়।
চ্যানেলটি নির্মাণের সময়কাল থেকে অদ্যাবধি সিপিজিসিবিএল’র নির্মাণ সামগ্রী বহনকারী আগত বৈদেশিক জাহাজসমূহ হ্যান্ডেলিং ও কার্গো হ্যান্ডেলিং পরিচালনা কাজে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাগ, পাইলটেজ ও স্টিটিভিডোরিং সেবা প্রদান করে আসছে। চবক পাইলটগণের দক্ষতা, প্রয়োজন অনুযায়ী টাগ সহায়তার কারণে আলোচ্য চ্যানেলে এখন পর্যন্ত কোনরূপ নৌ দূর্ঘটনা সংগঠিত হয়নি। এমনকি চবক’র নিবিড় তত্ত্বাবধানের কারণে এই চ্যানেলে আগত জাহাজসমূহে অদ্যাবধি কোন রকম চুরি, ডাকাতি বা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি এবং ওঝচঝ কার্যক্রমের কোনরূপ ব্যত্যয় হয়নি যা চবক তথা সমগ্র দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ।
উল্লেখ্য ২০১৪ সালে প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়নের বিষয়ে Bay of Bengal Industrial Growth Belt (BIG-B) initiative এর ঘোষণার প্রেক্ষিতে শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে মাতারবাড়িতে বাণিজ্যিক বন্দরসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। সরকারের এই দূরদর্শী দিক নির্দেশনায় ক্রমশঃ উন্নতির সোপানের দিকে পা বাড়াচ্ছে বাংলাদেশ। সেদিন আর বেশি দূরে নেই যেদিন বাংলাদেশও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে উন্নত দেশগুলোর কাতারে আর সমগ্র বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন
তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত
টুঙ্গিপাড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত
আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান: উৎকণ্ঠায় পরিবার
মনপুরায় দিনের আলোতে দোকানঘরের তালা ভেঙে দখল
বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
হিল উইমেন্স ফেডারেশনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিশুদের অন্যতম বিনোদন কেন্দ্র চাঁদপুরের কিড্স কিংডম
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
কালকিনিতে প্রগতি সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ