ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘কুকুরের কারণে’ ভাঙতে বসেছে হলিউড তারকার সংসার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:৫৮

বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন হলিউডের বিখ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। নেপথ্যে এক নবাগত পোষ্য, একটি কুকুর। বিনা অনুমতিতে সেটিকে বাড়িতে নিয়ে যাওয়ায় নাকি অভিনেতার ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়ঙ্করদর্শন সেই সারমেয় (কুকুর) রট হুইলার প্রজাতির। যাকে সদ্য বাড়িতে এনেছিলেন হলিউড অভিনেতা সিলভেস্টার। কিন্তু তাতে স্ত্রী জেনিফারের মত ছিল না। স্বামীর কুকুর-প্রীতিতে তার প্রাণ ওষ্ঠাগত।

সিলভেস্টারের বাড়িতে বুটকুস নামে আর এক পোষ্য (কুকুর) আগে থেকেই আছে। রকি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সঙ্গে সেই বুল ম্যাস্টিফ প্রজাতির কুকুরকেও সকলেই চেনেন। তাকেও নাকি কৌশলে বাড়িতে এনেছিলেন সিভেষ্টার স্ট্যালন।

কিন্তু আবার একটা? আর মেনে নিতে পারেননি অভিনেতার স্ত্রী জেনিফার। তার ইচ্ছা-অনিচ্ছার কি কোনও মূল্য নেই? সে কারণে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

অন্যদিকে, ৭৬ বছর বয়সী সিলভেস্টার স্ট্যালন জানান, তাদের পরিবারের সুরক্ষার জন্য ডোয়াইটকে এনেছিলেন। ফ্ল্যাভিন কোনো ভাবেই সেই সিদ্ধান্তের সঙ্গে আপস করতে চাচ্ছেন না। সেই নিয়ে তুলকালাম অশান্তি। যা শেষমেশ সংসার ভাঙতে চলেছে ‘রকি’ খ্যাত অভিনেতার।

সম্প্রতি আরও এক ঘটনা অবশ্য এতে ইন্ধন জুগিয়েছিল বলে দাবি করেছে সংবাদমাধ্যম। রিপোর্টে দাবি, সিলভার স্ট্যালন তার পোষ্য বুটকুসের ছবি দিয়ে প্রতিস্থাপিত করেছেন তার অঙ্গে ট্যাটু করা স্ত্রীর মুখ। এর পরই নাকি সম্পর্কে চিড় ধরে।

১৯৯৭ সালের মে মাসে ফ্ল্যাভিনকে বিয়ে করেছিলেন সিলভেস্টার। এ দম্পতির তিন কন্যা সোফিয়া, সিস্টিন এবং স্কারলেট। এত বছরের দাম্পত্যের অবসান ঘটাতে যাওয়া জেনিফারের অভিযোগ, স্বামী সিলভেস্টার তার মানসিক অশান্তি এবং পারিবারিক সম্পদের অপচয়ের জন্য দায়ী।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা