‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর মেয়াদ বাড়লো
‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর মেয়াদ বাড়লো ৩১ আগস্ট ২০২২পর্যন্ত। জাতীয় চিত্রশালার গ্যালারি ২,৩,4,৫,৬ ও ভাস্কর্য গ্যালারিতে ২৭ জুলাই থেকে ২৫ আগষ্ট ২০২২ পর্যন্ত চলমান ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ সময়সীমা ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বছর নবীন (বয়স ২১ থেকে ৩৫ বছর) ১০১৯ জন শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচক মন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান।
‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন। বিশেষ এ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭.০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান ও ফিতা কেঁটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম এবং চিত্রশিল্পী ড. ফরিদা জামান। সারাদেশের বিপুল সংখ্যক শিল্পী ও শিল্পরসিক দর্শকবৃন্দের চাহিদার প্রেক্ষিতে সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনা পরিস্থিতির কারণে গ্যালারির পাশাপাশি এ সকল ছবি অনলাইনে একাডেমির ওয়েবসাইট www.shilpakala.gov.bd ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমে প্রকাশ করা হবে। এ ছাড়াও প্রদর্শিত ছবিগুলো নিয়ে দৃষ্টিনন্দন ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই