টাঙ্গাইলে র্যাবের অভিযানে সরকারি বিভিন্ন দপ্তরের অসংখ্য জাল সিলসহ ৩ প্রতারক আটক
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকার আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে বুধবার রাতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। ২৫ আগস্ট বৃহস্পতিবার র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সকলকে অবহিত করেন। আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের আটককৃত সদস্যরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা ভানীকাত্রা গ্রামের স্বর্গীয় নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৩৮), টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া গ্রামের রূপচান মিয়ার ছেলে হাসেন আলী (৩৮) এবং শহরের আকুরটাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে ফজলুর রহমান (৬৭)। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে র্যাব ১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি এরশাদুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্যরা করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায়। অভিযানে ভূমি প্রতারণার নানা কাগজপত্র ও সিলসহ উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রশিদ বহি’ (ডিসিআর) এর ৭২টি নকল (জাল) কপি, টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক ১১টি সিল এবং মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১২ আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক সিল ও সাক্ষর ব্যবহার করে লোকজনকে সরকারি জমি পাইয়ে দেওয়ার ভুয়া বন্দোবস্তপত্র, জমির খারিজ করার নকল কপি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা করটিয়া হাটের সরকারি খাস ভূমিতে ভিটি (বন্দোবস্ত/দোকানের পজিশন) বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তাদের নামে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত