ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার অনুস্বরের নতুন নাটক ‘জাদুকর’র ২টি প্রদর্শনী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৫:৫৯

আগামীকাল শুক্রবার ( ২৬ আগস্ট ২০২২) অনুস্বরের নতুন নাটক ‘জাদুকর’ এর ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এদিন অনুস্বরের নিজস্ব স্টুডিও থিয়েটার ৬৭/৪ পাইওনিয়ার রোড, কাকরাইলে (ভূতত্ত্ব ভবন সংলগ্ন গলি, কালার্রস এফএম এর ৩য় তলায়) বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রদর্শনী দুটি।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস ‘খেলারাম খেলে যা’ আশ্রিত ‘জাদুকর’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।   গত ২৫ জুলাই অনুস্বর স্টুডিও’তে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

বাকপটু একা একজন মানুষ—যে আঁকড়ে ধরতে চায় না কোনোকিছুই, চায় না তার জীবনের প্রসারণ। বরং সে প্রচলের বাইরে যুক্তিগ্রাহ্য করে তুলতে চায় জীবন ও জীবন বিস্তারের নতুন এক ব্যাখ্যা— সে'ই আমাদের 'জাদুকর'। জাদুকর জীবন-যৌবনের অনিবার্য ঘেরাটোপ থেকে বেরিয়ে প্রেম-যৌনতার এক ভিন্নতর বয়ান। 

জীবনবোধ বা জীবনদর্শনের এক অমোঘ দ্বান্দ্বিকতায় এই জাদুকর হয়ে ওঠে যেন এক 'বিস্ময়'। তখন অজান্তেই আমাদের নিজস্ব আয়নায় দাঁড় করিয়ে দেবার গল্প হয়ে ওঠে 'জাদুকর'। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী দর্শকরা ০১৭৮২৮৪৭৬৪৪ নম্বরে যোগাযোগ করে টিকিট নিশ্চিত করতে পারবেন।

 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা