ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোহলি মুখে জবাব তো দিলেন মাঠে পারবেন কী?


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৬:৩

এশিয়া কাপের আগেই আলোচনায় ভারতীয় ব্যাটার বিরাট কোহলির ছন্দহীনতা। এ নিয়ে আগেই কথা বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এশিয়া কাপ দিয়েই স্বমহিমায় ফিরবেন কোহলি। তার সাবেক গুরু রবি শাস্ত্রীও বলেছেন, পাকিস্তানের বিপক্ষের ম্যাচে কোহলি হাফ সেঞ্চুরি করলেই সব সমালোচনা বন্ধ হয়ে যাবে।

বিরাট কোহলিও স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনার জবাব দিয়ে বলেছেন, ‘কোথায় দাঁড়িয়ে আছি, সেটা আমি জানি। ভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারলে, ভিন্ন ভিন্ন বোলারকে ভালোভাবে মোকাবেলা করার সক্ষমতা না থাকলে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এতোদূর আসতো না। সুতরাং, এটা আমার জন্য সহজ বিষয়।’

কোহলি আরও বলেন ‘আমি জানি উত্থান-পতন থাকবেই। তবে যখন এই খারাপ সময় আমি পার করে ফেলব, আমি জানি কতটা ধারাবাহিকভাবে খেলতে পারব।’ এবার এশিয়া কাপের খেলায় বিরাট কোহলি কেমন করবেন সেটাই দেখার অপেক্ষা। তিনি মাঠের খেলায় পারবেন তো নিজের মুখ রক্ষা করতে?

 

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়