ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় বিধবা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৮-২০২২ রাত ৯:২৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক বিধবা নারীকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় রাহাদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ওই বিধবা নারী নিজে বাদী হয়ে সাটুরিয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
 
  গতকাল বুধবার রাতে সাটুরিয়া উপজেলার ওই যুবক বিধবা ওই নারীর ঘরে ঢুকে তার হাত পা ও মুখ বেঁধে জোড় করে ধর্ষণ করে চলে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই বিধবা নারীকে দেখে পুলিশকে খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ ওই নারীকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। 
 
প্রতিবেশীরা জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি ওই বিধবা নারীর ঘরের দরজা ভাঙা। পরে ঘরের ভেতরে গিয়ে দেখি খাটের সঙ্গে বিধবা নারীর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা। সে মুখের বাঁধন খুলে দেওয়ার জন্য হাউমাউ করছে। বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ওই বিধবা নারীকে উদ্ধার করে। 
 
বিধবা নারী ওই নারী জানান, আ. রহমানের ছেলে রাহাদুল ইসলাম গভীর রাতে আমার শয়ন কক্ষে ঘরের দরজা ভেঙে ঢোকে। এরপর সে আমার প্রথমে মুখ বাঁধে পরে খাটের সাথে হাত-পা বেঁধে সারা রাত ধর্ষণ করে। আমার মুখ ও হাত-পা বাঁধা থাকায় আমি চিৎকার করতে পারিনি। প্রতিবেশীরা সকালে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। পরে এ ঘটনায় আজ বৃহস্পতিবার আমি বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে রাহাদুল ইসলামের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেছি।
 
ওই বিধবা নারী আরও বলেন, ২০১৭ সালে ওই রাহাদুল ইসলাম আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখনো এ বিষয়ে আদালতে বখাটে রাহাদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। ওই মামলা তুলে না নেওয়ায় পুনরায় ধর্ষণ করার হুমকি দেয় আমাকে। সে বুধবার রাতে আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের সময় রাহাদুলের সাথে সাইয়েদুর নামে এক ব্যক্তি তাঁকে সহযোগিতা করে।
 
এ বিষয়ে কথা হয় অভিযুক্ত রাহাদুলের বলেন, আমি যড়যন্ত্রের শিকার। আমি ওই নারীকে ধর্ষণ করিনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কেন ফাঁসানোর চেষ্টা করছে জানতে চাইলে তিনি বলেন, ওই বিধবা মহিলা আমার কাছে মাঝে মধ্যে টাকা চাইত। টাকা না দিলেই সে আমাকে দেখে নেওয়ার হুমকি দিত।
 
 সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম  বলেন, আজ ভোরে একটি ফোন পেয়ে এক নারীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতর থেকে জীবিত উদ্ধার করি। পরে এ ঘটনায় ওই বিধবা নারী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা