ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পাঞ্জাব কিংসের সঙ্গে পথচলা শেষ অনিল কুম্বলের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ১১:৭

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের কোচ হিসেবে পথচলা শেষ হলো অনিল কুম্বলের। ভারতের সাবেক কোচ ও কিংবদন্তি স্পিনারের সঙ্গে নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জানা গেছে, এরই মধ্যে নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে পাঞ্জাব। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শিগগিরই তা ঘোষণা করা হবে।

২০২০ সালে পাঞ্জাবের দায়িত্ব নেন কুম্বলে। তার কোচিংয়ে গত তিন আসরে একবারও প্লে-অফ খেলতে পারেনি দলটি। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে ২০২০ ও ২০২১ আসর শেষ করে তারা। গত আসরে ১০ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান ছিল ষষ্ঠ।

দায়িত্ব নেওয়ার সময় কুম্বলে ছিলেন টানা পাঁচ মৌসুমের মধ্যে পাঞ্জাবের পঞ্চম কোচ। তার আগে দায়িত্ব পালন করে গেছেন সঞ্জয় বাঙ্গার (২০১৪ থেকে ২০১৬), বিরেন্দর শেবাগ (২০১৭), ব্র্যাড হজ (২০১৮) ও মাইক হেসন (২০১৯)।

২০২০ সালে আইপিএলে একমাত্র ভারতীয় কোচ ছিলেন কুম্বলে। আইপিএলে কাজ করা তার তৃতীয় দল পাঞ্জাব। ২০১৬ সালে ভারতের কোচ হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই লেগ স্পিনার।

২০১৭ সালে ভারতের জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব থেকেও কুম্বলের বিদায় সুখকর হয়নি। সেসময় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার মনোমালিন্যের খবর নিয়ে আলোচনার ঝড় উঠেছিল ভারতীয় ক্রিকেটে।

 

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়