নিজের ভাবমূর্তি বদলাতে চান মল্লিকা শেরাওয়াত
নিজের ভাবমূর্তি বদলাতে চান এক সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বর্তমানে সিনেমায় খুব বেশি নিয়মিত নন এই অভিনেত্রী। বলিউডের এই ইঁদুর দৌড়েও নিজেকে শামিল করতে চান না। এছাড়া উইকিপিডিয়ায় তাকে ভারতের ‘সেক্স সিম্বল’ তকমাটা দেওয়াতেও আপত্তি জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘এগুলো কারা লেখে তা আমার জানা নেই। মানুষ কি উইকিপিডিয়াকে গুরুত্ব দেয়। আমি দেয় না। এখন কী করব? আমার ইমেজ কীভাবে বদলাবো? আমি জানি না। এমনকি আমি এসব বিষয়ে নজরও দেয় না। আমি শুধু যা করছি সেদিকে নজর দেয়।’
এছাড়া মল্লিকা জানান, পিআরদের সঙ্গে তার কোনো যোগাযোগে নেই। নিজের কথা নিজেই বলতে বেশি পছন্দ করেন তিনি। সৎ হওয়ায় নাকি অনেক সময় বিপদেও পড়েন। অন্যরা কী করছেন, কিংবা তাদের পিআররা কী করছেন, তা নিয়েও মাথা ব্যথা নেই বলে জানান মল্লিকা।
বর্তমানে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকে। কিন্তু সেই দলে নেই মল্লিকা। তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না। অত্যন্ত অপছন্দ করি। ইন্টারনেটেও আমি নেই। মনে হয়, সেখানে প্রচুর নেতিবাচকতা রয়েছে।’
রজত কাপুরের ‘আরকে/আরকে’ সিনেমায় মল্লিকা সর্বশেষ অভিনয় করেছেন। তিনি ছাড়াও সিনেমাটিতে আছেন— রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। গত ২২ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে।
প্রীতি / প্রীতি
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?