ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ১১:৫১

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ছিল ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সামনে। তাদের সেই স্বপ্ন চূর্ণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপান। সেমিফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে জাপানের তরুণীরা।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে কোচ হোনাস উরিয়াসের ব্রাজিল শুরু থেকেই ছিল দ্বিতীয় সেরা দল হয়ে। বলের দখলে ছিল পিছিয়ে। তবে প্রতিপক্ষ গোলমুখে শটের দিক থেকে ব্রাজিলের আধিপত্যই ছিল বেশি। ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। আর এর বিপরীতে জাপানের শট ছিল মোটে ৯টি, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে। 

কাজের কাজটা জাপানই করেছে বৈকি! ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এই গোলের জবাব আর দিতে পারেনি ব্রাজিল। জবাবটা দিল দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরায় ব্রাজিল। তাতে ফাইনালের আশাটাও আবার জেগে ওঠে সেলেসাও ডাগআউটে। তবে সে আশাটা স্থায়ী হলো কেবল ২৯ মিনিট।

ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাজিলের বুকে ছুরি বসিয়ে গোলটা আদায় করে নেন মাইকা হামানো। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন, অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি। 

সেই গোলের জবাবটা আর দিতে পারেনি ব্রাজিল।  ২-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় জাপান। নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো তৃতীয় স্থান নির্ধারণীতে জায়গা হয় ব্রাজিলের।

 

 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে