বাবা কেকের স্মৃতিতে গাইলেন তামারা
গেল মে মাসে কলকাতায় কনসার্টে গাইতে এসে আকস্মিক মৃত্যু হয় কেকের। জনপ্রিয় এ গায়কের চলে যাওয়ার পর গত ২৩ আগস্ট ছিল তাঁর ৫৪তম জন্মদিন। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবা কেকের স্মৃতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়ে তামারা কৃষ্ণা। খবর টিভিনাইনের।
কেকের মেয়ে স্টেজকে সম্মান জানিয়ে বাবার প্রিয় জায়গাটাতেই উঠে দাঁড়ালেন। পাশে দাঁড়িয়ে শান। হাতে তুলে নিলেন মাইক্রোফোন, ধরলেন গানও। তারই কয়েকটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। গর্বের সঙ্গে লিখলেন, আজ যদি বাবা থাকতেন।
উল্লেখ্য, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে গান গাওয়ার পর মৃত্যু হয় বলিউডের গায়ক কেকের। মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই জনপ্রিয় গায়কের। স্টেজই ছিল তাঁর পরিচয়, হাজার হাজার মানুষকে পলকে তিনি গানের ছন্দে ভাসাতে পারতেন, সেই কেকে-র শেষটারও সাক্ষী থেকেছেন শ্রোতারাই।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা