সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক, মো. পারভেজ, আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো. আশিকুর রহমান হিরণ। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ও কোম্পানিতে নিয়ে যান ফারুক। অপরদিকে সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাজার করার উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন ফারুক। চালকের আসনে ফারুকের সঙ্গে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছানোর আগে রাস্তায় মোড় নেয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আইনি সহায়তার জন্য যা প্রয়োজন তার সবই করব। কুমিল্লা জনশক্তি রফতানি অধিদফতরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য ওই পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেয়া হবে।
প্রীতি / প্রীতি
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন