টঙ্গীতে মিক্সার মেশিনে রঙ মেশাতে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি কারখানার মিক্সার মেশিনে পড়ে শামীম শেখ (আব্দুর রহিম শেখ) (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কারখানার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহত শামীম শেখ ওই কারখানার ডোর সেকশনের (দরজা) জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শামীম শেখ রাজবাড়ী জেলা সদরের নিমতলা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
শ্রমিকরা জানান, সকালে প্রতিদিনের ন্যায় শামীম শেখ কারখানার দ্বিতীয় তলার মিক্সার মেশিনে কেমিক্যাল ও রঙ মেশাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে তিনি অসাবধানতা বশত মিক্সার মেশিনে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, উক্ত কারখানায় নিহত শামীম শেখ তার চাচাতো ভাই আব্দুর রহিম শেখ এর জন্ম সনদ দিয়ে চাকরিতে যোগদান করে যার ফলে কারখানার সকলের কাছে তিনি আব্দুর রহিম শেখ নামে পরিচিত। উক্ত কারখানায় মোট শ্রমিক সংখ্যা ৪৮৩ জন এবং ইচএগঊঅ এর সদস্য।
এবিষয়ে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এডমিন ম্যানেজার মনির হোসেন জানান, ঘটনার দিন আমি বাইরে ছিলাম তবে যেটুকু শুনেছি অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়। আমি মাত্র ২/৩ মাস হলো এখানে যোগদান করেছি অন্য কারো জন্ম সনদ দিয়ে কারখানায় ভর্তির বিষয়ে আমি অবগত নই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহতের লাশ টঙ্গী হাসপাতালে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার