ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতার দুর্গোৎসবের ‘মুখ’ অপু বিশ্বাস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ১:৫২

দুর্গাপূজার অপেক্ষায় দিন গুণছেন হিন্দু ধর্মালম্বীরা। কলকাতাজুড়ে পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। আর তাতে এবার যুক্ত হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কারণ সেখানকার দুটো পূজার মুখ হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট ঘোষণা করেছে, এ বছর তাদের পূজার মুখ হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতায় দুর্গাবেশে ধরা দিলেন অপু বিশ্বাস। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি।

প্রথমবার কলকাতায় পূজা উদযাপন করবেন অপু বিশ্বাস। তা জানিয়ে এ চিত্রনায়িকা বলেন—‘এ বছর দুটি পূজার মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। বাংলাদেশেও আমরা দুর্গাপূজা উদযাপন করি। তবে এবারই প্রথম কলকাতায় পূজা কাটাব।’

সম্প্রতি কলকাতার দুই পূজা মণ্ডপে দুর্গার সাজে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। দুই রূপে ফ্রেমবন্দি হন তিনি। একটিতে দেখা যায়, তার পরনে লাল বেনারসি। তার সঙ্গে মানানসই স্বর্ণের গহনা। গলায় পদ্মফুলের মালা। অন্যটিতে ধরা দিয়েছেন, লাল পাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা পরে।

উল্লেখ্য, কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। এ সিনেমার প্রচারের কাজে কয়েক দিন আগে কলকাতায় গিয়েছেন তিনি। আপাতত সেখানে অবস্থান করছেন এই নায়িকা। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা