ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সুজনের এক ফোনকলেই বাংলাদেশে শ্রীরাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ২:৪১

আসন্ন এশিয়া কাপ এবং পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে। তবে দলে তার দায়িত্ব কি থাকবে এ নিয়ে ছিল ধোঁয়াশা। গতকাল দুবাইতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলেন এসে নিজেই সে বিষয়টা খোলাসা করেছেন শ্রীরাম।

এর আগে ভারতীয় এই ক্রিকেটার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে শ্রীরাম রেখেছিলেন বড় অবদান। এছাড়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। 

যদিও শ্রীরাম বাংলাদেশ দলে সেসব ভূমিকায় আসেননি। এখানে তার ভূমিকাটা একটু আলাদা। অধিনায়ক, টিম ডিরেক্টর আর স্কিল কোচ যারা আছেন সকলকে একত্রিত করে তিন বিভাগ মিলে কাজ করাই তার দায়িত্ব। তিনি জানান আমি দলকে নেতৃত্ব দেব না, শুধু সহযোগিতা করবো।

এ বিষয়ে শ্রীরামের ভাষ্য,‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে (পাওয়া) আমার টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা—যাতে সম্পদ আছে, তা যেন ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না যে আমি দলকে নেতৃত্ব দেব, আমি শুধু সহযোগিতা করছি।’

অধিনায়ক, টিম ডিরেক্টর আর স্কিল কোচদের এক ছাতার নিচে আনার কাজটাই করবেন তিনি, জানান শ্রীরাম। তার কথায়, ‘খুবই সহজ ব্যাপারটা। আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকাটা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে—তিনটি ভাগকে একত্রে আনা।’

শ্রীরাম গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতের এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ার ঘটনাও খোলাসা করেছেন। তিনি জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ফোনেই তিনি দায়িত্ব সম্পর্কে প্রথম অবগত হন এবং এরপর বাকি আনুষ্ঠানিকতা খুব দ্রুত ঘটে গেছে।

দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শ্রীরাম বলেন, ‘আমি কেবল ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে টিএনপিএলে ধারাভাষ্য দিচ্ছিলাম। তখন খালেদ মাহমুদ সুজন আমাকে ফোন করে। তারা আমাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে পেতে চায়। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। এখন আমি আপনাদের সামনে।’
উল্লেখ্য, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার সাথে লড়বে টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে