ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পাকিস্তানি ভক্তের অনুরোধ রাখলেন কোহলি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ৪:২৪

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের বারুদে ম্যাচের মঞ্চ প্রস্তুত। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হচ্ছে দুবাইয়ে। মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে কিন্তু ‘সম্প্রীতির’ এক উজ্জ্বল দৃশ্য দেখা গেলো। পাকিস্তানি এক ভক্তের অনুরোধ রাখলেন বিরাট কোহলি।

সাবেক ভারতীয় অধিনায়কের পাকিস্তানি ভক্ত আছেন অনেক। এক ভক্তের গোটা ঘর প্রতিবেশী দেশের সেরা ক্রিকেটারের ছবিতে ভরা থাকার খবর খুব বেশি পুরনো হয়নি। এবার আরেক পাকিস্তানি ভক্ত শুধুমাত্র তার সঙ্গে ছবি তোলার জন্য পাকিস্তান থেকে দুবাইয়ে গিয়েছেন! ওই ভক্তের ছবি তোলার আবদার শুরুতে রাখেননি কোহলি; তবে যখন জানতে পারেন তিনি পাকিস্তান থেকে এসেছেন, ঘুরে এসে ঠিকই ছবি তুলেছেন ফর্ম খুঁজে বেড়ানো ভারতীয় ব্যাটার।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছে ভারতীয় দল। অনুশীলন শেষে মাঠ থেকে বেরিয়ে টিম বাসের দিকে যাচ্ছিলেন কোহলি। ওই সময়ই এক তরুণ তার পেছনে ছুটতে থাকেন। নিরাপত্তাকর্মীরা অবশ্য আগেই আটকে দেয় ছেলেটিকে। কোহলিও সেদিকে নজর না দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ওই সময়ই তরুণ ভক্ত চিকৎকার করে বলে ওঠেন, ‘আমি পাকিস্তান থেকে এসেছি। এখানে এসেছি শুধু আপনার সঙ্গে ছবি তুলতে।’ এরপর কোহলি ঘুরে এসে পাকিস্তানি ভক্তের সঙ্গে সেলফি তোলেন।

প্রিয় ক্রিকেটারের সঙ্গে ছবি ‍তুলতে পেরে বেজায় খুশি মোহাম্মদ জিবরান নামের ওই ভক্ত। পাকটিভির ইউটিউব চ্যানেলে শেয়ার করা ভিডিওতে এই তরুণ জানিয়েছেন, তিনি এসেছেন লাহোর থেকে। কোহলির সঙ্গে ছবি তোলার অনুভূতি প্রকাশ করেছেন তিনি এভাবে, ‘আমি পৃথিবীর আর কারও ভক্ত নই। আমি শুধু বিরাট কোহলির ভক্ত। পাকিস্তান থেকে এসেছি এই আশায় যে কোহলির সঙ্গে ছবি তুলতে পারবো। গোটা একটা মাস আমি এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। আজ সেই সুযোগটা হলো।’

পাকিস্তানি ভক্তের দাবি মিটিয়েছেন কোহলি। তবে মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে ভারতীয় ভক্তদের দাবি মেটানোর ব্যাপারও তো থাকছে। ফর্মহীন কোহলি নিজেও এশিয়া কাপের মঞ্চে নিজেকে ফিরে পেতে মরিয়া।

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়