ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনকে বহিস্কারের আবেদন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৬:৩

রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার করার আবেদন করা হয়েছে। গত বুধবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজার স্বাক্ষরিত এ আবেদন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

বহিষ্কারের আবেদনপত্রে উল্লেখ করা হয়, ১৭ আগস্ট উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ওই মিছিলে যোগ দিতে রেজাউল করিম সরদার রেজার নেতৃত্বে একটি মিছিল বের করলে তাঁর ওপর হামলা চালান উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন ও তাঁর সমর্থকেরা। এরপর তাঁরাই উল্টো রেজাউল করিম সরদার, টোকন, নাজমুল, সবুজসহ ২০-৩০ জনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা করেন।

বহিষ্কারের আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর থেকে টাকা নিয়ে তাঁর পক্ষে কাজ করেছেন।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনকে মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন